নিজস্ব প্রতিবেদক: সোমবার রাতে বাঘারপাড়ার ছাতিয়ানতলা এলাকার বুধোপুর গ্রামে ধাওয়া পাল্টা ধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ছয়জন রক্তাক্ত জখম হয়েছেন। আহতদের বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্র মতে, বুধোপুর গ্রামের এজাহার মোল্লার ছেলে ইখলাজ হোসেন বাড়ির পাশে পুকুর মাটি ভরাট করছেন। ওই রাস্তার পাশে একটি মেহগনি গাছ থাকায় ইখলাজ হোসেন স্থানীয় নিকমাল মোল্লাকে গালিগালাজ করেন। একপর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।
নিকমল হোসেনের লোকজন আকরাম হোসেন, সবুজ হোসেন, মুস্তাক, সোহাগ, ইমাম হোসেনসহ ১০/১২ জন ব্যক্তি ইখলাজ হোসেনকে মাথায় আঘাত করে। এ সময় বুধোপুর গ্রামের আকাম মোল্লার ছেলে জিন্নাত (৪০) ও ইসমাইল মোল্লার ছেলে আসিফ হাসান গুরুতর জখম হয়।
আহত ইখলাজ হোসেন দাবি করেন, নিকমল মোল্লার নেতৃত্বে তার ওপর হামলা চালায় ও বসতবাড়ি ভাঙচুর করাসহ রান্না ঘরে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ তোলেন। স্থানীয় ইউপি সদস্য রিপন হোসেন জানান, সংঘর্ষের সময় আমি নিজেই উপস্থিত থেকে মিমাংসার চেষ্টা করছিলাম।
ইখলাজ হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রায় সময় সে মাদকাসক্তা অবস্থায় এলাকার মুরুব্বীদের গালিগালাজ করতে থাকে। এলাকার ভিতরে মাদকের ব্যবসা করতে না দেওয়ায় তিনি স্থানীয় মুরুব্বীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
ইমাম হোসেনের (মা) রাশিদা বেগম জানান, ইখলাস হোসেন নিজেই তার রান্না ঘরে আগুন ধরিয়েছে। এই ঘটনা উভয় পক্ষের মধ্যে মামলার প্রস্তুতি চলছে।