নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন ছিল গতকাল। এদিন কেক কাটেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অধ্যাপক হারুণ-অর-রশিদ, উপ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, কার্যনির্বাহী সদস্য সামির ইসলাম পিয়াস, জেলা আওয়ামী লীগ সদস্য অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ফিরোজ খান, জেলা যুবলীগের সদস্য শামীম জাকারিয়া, শহর আওয়ামী লীগ নেতা আমিন মীর, আবুল খায়ের, কামাল হোসেন হীরা, সদর উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক আবুল কাশেম, যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেত্রী জুথি মির্জা, স্বেচ্ছাসেবক লীগ নেতা টিপু সুলতান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ইব্রাহিম শরীফ বিন্তু, যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম, আমিনুর, জেলা ছাত্রলীগ নেতা আহমেদ হৃদয়, নির্মাণ শ্রমিকলীগ নেতা জিলহজসহ অন্যান্যরা।
