এম আর মাসুদ, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছার বালিখোলায় (বেনেয়ালী) মক্তবের শিক্ষার্থীদের মাঝে টুপি-হিজাব বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আস-সামাহ্ ফাউন্ডেশন। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে বামনালী ঈদগাহপাড়া ও বালিখোলা মক্তবের শিক্ষার্থীদের এ টুপি-হিজাব দেওয়া হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন নবগঠিত এ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মাজিদুর মুসা, মামুন হোসেন, মাসুদ রানা, খালিদ হোসেন, আল-আমিন হোসেন, শাওন হোসেন, বিল্লাল হোসেন, বিপ্লব হোসেন, আসিফ হোসেন, সিয়াম হোসেন, সাব্বির হোসেন, রিয়াজ ইসলাম রাকিব, আল-আমিন, মারুফ হোসেন অনিক, মোস্তফা আখতার ফারুক, খাইরুল ইসলাম, তনু মিয়া প্রমুখ।
সংগঠনের সদস্য মাজিদুর মুসা বলেন, বালিখোলা (বেনেয়ালী) মক্তব এবং বামনালী ঈদগাহপাড়া মক্তবে ৬৪ জন শিক্ষার্থীকে টুপি ও হিজাব দেওয়া হয়। আমরা এলাকার সকল ভালো কাজে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চাই।
