নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছায় বয়স্ক ভাতা নিতে এসে সড়ক দুর্ঘটনায় জামেলা খাতুন (৯০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে ঝিকরগাছা গোয়ালাহাটি নামক স্থানে। তিনি ঝিকরগাছার শিবচন্দ্রপুর গ্রামের মৃত সুলতান দফাদারের স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে ভ্যানযোগে গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদে বয়স্ক ভাতা নেয়ার জন্য রওনা হন। প্রতিমধ্যে গোয়ালাহাটি নামক স্থানে ভ্যানের ওপর থেকে রাস্তায় পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যায় তিনি।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, তার মাথায় গুরুতর ইনজুরি ছিলো।
