ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার হলরুমে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন, ঝিকরগাছা উপজেলা শাখার ১ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এই সম্মেলনে উপজেলার ৩২ টি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে ঝিকরগাছা দারুন উলুম কামিল মাদরাসার বিএসসি শিক্ষক আশরাফুজ্জামান বাবুকে সভাপতি ও বড় পোদাউলিয়া মাদরাসার সহকারী শিক্ষক আদম শফিউল্লাহকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ৪১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা জেনারেল টির্চাস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা শাখার আহবায়ক আনোয়ারুল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন দারুল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ লুৎফর রহমান, শহীদ মসিয়ূর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপ্লব কুমার সেন, জেলা শাখার সদস্য সচিব মনিরুজ্জামান, রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, নজরুল ইসলাম, শাহ আলম, হালিমা খাতুন,আদম শফিউল্লাহ।