ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: এবার জেলার জেলার শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ। তিনি ১৯৯৪ সাল থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেব কর্মজীবন শুরু এবং ২০১৮ সাল থেকে ঝিকরগাছা উপজেলায় কর্মরত আছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলার ৮টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারের মধ্যে প্রতিযোগিতামূলক যাচাই-বাছাইয়ের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেন তিনি। তিনি মশিয়ূর রহমান আইন মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কেরামত আলী বিশ্বাস ও আমিনা সুলতানার জেষ্ঠ্য পুত্র।