ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের ১৫ টি ইউনিয়নে নৌকার বেশির ভাগ প্রার্থীর পরাজয় ঘটেছে। বেসরকারি ফলাফলে ১০টিতে স্বতন্ত্র প্রার্থী ও ৫টিতে নৌকার প্রার্থী জয়ী হয়েছেন।
নৌকার বিজয়ী প্রার্থীরা হলেন, সাগান্না ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, গান্না ইউনিয়নে আতিকুল হাসান মাসুম, পোড়াহাটী ইউনিয়নে শহিদুল ইসলাম হিরণ, ফুরসন্দি ইউনিয়নে শিকদার শহিদুল ইসলাম ও ঘোরশাল ইউনিয়নে পারভেজ মাসুদ মিল্টন।
নির্বাচিত অন্যরা হলেন নৌকা প্রতীকের বিরোধী। তারা হলেন, সাধুহাটী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন, মধুহাটী ইউনিয়নে আলতাফ হোসেন, হলিধানী ইউনিয়নে এনামুল হক নিলু, কুমড়াবাড়িয়া ইউনিয়নে সিরাজুল করিম, মাহারাজপুর ইউনিয়নে খুরশিদ আলম, হরিশংকরপুর ইউনিয়নে ফারুকুজ্জামান ফরিদ, পদ্মাকর ইউনিয়নে বিকাশ বিশ্বাস, দোগাচী ইউনিয়নে গোলাম কিবরিয়া কাজল, কালীচরণপুর ইউনিয়নে জাহাঙ্গীর হোসেন ও নলডাঙ্গা ইউনিয়নে সাইফুল আলম খান রিপন ।
নির্বাচনকে সুষ্ঠ ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন ও পুলিশ কঠোর অবস্থানে ছিল। ভোট কেন্দ্রে কোন রকম হঠকারীতা ও অনিয়ম রোধে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। গোয়েন্দা দিয়ে জরিপের মাধ্যমে ঝুকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে সেখানে নেয়া হয় বিশেষ ব্যবস্থা।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ