নিজস্ব প্রতিবেদক : আজ শনিবার (৫ এপ্রিল) তিন কেজি গাঁজাসহ সুকুর আলী গাজী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সুকুরের বাড়ি শার্শার পান্তাপাড়া গ্রামে।
ডিবি পুলিশের এসআই মো. আরিফুল ইসলাম, এসআই রাজেশ কুমার দাশ, এএসআই নির্মল কুমার ঘোষের সমন্বয়ে একটা চৌকস দল শার্শা উপজেলার পান্তাপাড়া গ্রামের শুকুর আলীর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর থেকে দিবগত রাত তিনটায় তাকে গ্রেপ্তার করে।
উদ্ধারকৃত গাঁজার মূল্য ৯০ হাজার টাকা।
এ ঘটনায় এসআই মো. আরিফুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেন।