নিজস্ব প্রতিবেদক
অনগ্রসর দলিত ও হরিজন জনগোষ্ঠীর প্রতিষ্ঠা ও ঢাকা সিটিতে মিরনজিল্লা হরিজন কলোনি উচ্ছেদের প্রতিবাদ ও পরিবারের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদ যশোর জেলা শাখা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি বাবলু দাস, সাধারণ সম্পাদক বিষ্টু দাস মাইকেল, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন সরকার, সাংগঠনিক সম্পাদক শ্যামল দাস, দলিত সংস্থার রিড প্রকল্পের মোবিলাইজার বিলাসী বৈরাগী প্রমুখ।
