নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় মনোনয়ন পেতে আবেদন করেছেন দলটির ৯ নেতা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে একই ইউনিয়নে একাধিক নেতার মনোনয়নপ্রত্যাশী হওয়ায় স্থানীয় বিএনপির রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী তৎপরতা ও আলোচনা বাড়ছে।
চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন আলাউদ্দিন আলা, মিজানুর বিশ্বাস, মশিয়ার রহমান বাবলু, এস এম আসাদুল আলম ঝন্টু,শামিন রেজা অরনব, রুহুল আমিন, আলতাফ হোসেন, আমিনুর রহমান মধু ও আশরাফুল আলম সেলিম।
দলীয় মনোনয়ন পেতে এই নয় নেতা আবেদন করেছেন। ফলে নওয়াপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী নির্বাচন নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দলীয় মনোনয়ন গুরুত্বপূর্ণ হওয়ায় শেষ পর্যন্ত দল কাকে প্রার্থী হিসেবে বেছে নেয়, সেদিকে তাকিয়ে রয়েছেন মনোনয়নপ্রত্যাশী নেতাকর্মী ও স্থানীয় ভোটাররা।
তবে দলীয় মনোনয়ন চূড়ান্ত না হওয়া পর্যন্ত এই নয়জনই মনোনয়নপ্রত্যাশী হিসেবে বিবেচিত হবেন।
