নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের বারান্দীপাড়ায় ফারজানা আক্তার নামে এক নারীকে মারপিট করে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় চারজনের নামে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। এর আগে এ ঘটনায় আদালতে পিটিশন করা হয়। ফারজানা আক্তার পূর্ববারান্দী পাড়ার হাফিজুর রহমানের স্ত্রী।
আসামিরা হলো- সদর উপজেলার হামিদপুর নুরীতলা মোড়ের জাবেদ রেজা (৩৩), তার স্ত্রী সুলতানা বেগম (২৮), ঝুমঝুমপুর পাঁকার মাথা এলাকার সুদ্ধ মিয়া (৪২) ও বাউলিয়া গ্রামের কবির মিলন হোসেন (২৮)।
মামলায় উল্লেখ করেছেন, আসামিরা মাদক ব্যবসায়ী। তাদের ব্যবসায় বাঁধা দেয়ায় শত্রুতা তৈরি হয়। সে কারণে তিনি বা তার পরিবারের লোকজন হামিদপুরে বসবাস না করে শহরের বারান্দীপাড়ায় বসবাস করেন। গত ১৮ এপ্রিল সকাল ১০টার দিকে তিনি ও তার বোন, ভগ্নিপতি ও বোনের মেয়েকে নিয়ে হামিদপুরে যান সিএসএস নাম এক সংস্থা থেকে নেয়া ঋণ পরিশোধ করার জন্য। এ সময় আসামিদের বাড়ির মধ্যে ঢুকলে আসামিরা তার দিকে তেড়ে আসে এবং এলোপাতাড়ি মারপিট করে। তার বোন ও ভগ্নিপতিকে মারপিটে জখম করে। আসামিরা বাঁশ দিয়ে মারপিটে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। সে সময় তার সোনার চেইন এবং কানের দুল ছিনিয়ে নেয়। এছাড়া নগদ ৫৭ হাজার টাকা কেড়ে নেয়। একই সাথে শ্লীলতাহানী ঘটনায়। তাদের চিৎকারে আশেপাশে লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে সরে যায়। পরে তিনি ও তার সাথে থাকা লোকজন হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।