নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্ট্যাডিজ-বিল্স-এর পরিচালনায় ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)’র সহযোগিতায় নিরাপদ অভিবাসন ও রি-ইন্টাগ্রেশন বিষয়ে স্থানীয় পর্যায়ে যশোর সদর উপজেলার ট্রেইনার-ফারহানা আফরোজ তন্বীর নেতৃত্বে দুটি অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয় মনিহার কমিউনিটি সেন্টারে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুর বারী কাকু ও সাধারণ সম্পাদক মনিরুল কবির নান্নু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবু জাফর। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মৌলুদা পারভীন রিনি, পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম, স্কুল শিক্ষিকা ফরিদা সুলতানা, ব্যাংকার সাজ্জাদ হোসেন নয়ন, মেরিন ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক লোকসমাজের ফটো সাংবাদিক এমআর খান মিলন এবং দৈনিক কল্যাণের রায়হান সিদ্দিকী প্রমুখ।
সর্বশেষ
- নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে যশোরে রাজপথে গণপ্রতিরোধের ঘোষণা
- যশোরের স্বাস্থ্যসেবায় নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
- নিষিদ্ধ ছাত্রলীগের সহিংস কর্মসূচি, অবরোধের নামে সহিংসতা, আগুনে ঝরল প্রাণ
- প্রকৃতির নৈসর্গিক পরিবেশে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো গ্র্যান্ড ওপেনিং
- নওয়াপাড়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান ৯ নেতা
- হলুদের বর্ণিল আয়োজনে যশোরের রাজপথে সানরার স্মার্ট যাত্রা
- তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল, এক কাতারে যশোরের বিশিষ্টজনেরা
- ‘আপা আপা করিস না, শেখের বেটি আর আসবে না’ স্লোগানে উত্তাল বেনাপোলের রাজপথ