নিজস্ব প্রতিবেদক
‘এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো’ গানটি গাওয়ার সাথে সাথে নিজেদের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছানোর স্বপ্নের জানান দিচ্ছিলো কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীরা। সোমবার সকালে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে তৃতীয় শ্রেণিতে ভর্তি হওয়া ২৪০ ক্ষুদে ছাত্রীর নবীনবরণ অনুষ্ঠানে এমন গান পরিবেশন করে ছোট শিক্ষার্থীরা।
নবীনবরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্রীদের এবং ছোট শোনামনিদের গান, দলীয় গান, নৃত্য, দলীয় নৃত্য আর আবৃত্তিতে মনোমুগ্ধকর হয়ে ওঠে অনুষ্ঠানটি। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীসহ তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম ফখরুদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি মো. তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক হুসাইন শওকত ও জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম।
জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা একটি সনামধন্য বিদ্যালয়ে পড়তে এসেছো। এখান থেকে পড়াশোনা করে অনেকে দেশ সেবায় অবদান রেখেছে। তোমাদেরও সুন্দরভাবে মনোযোগী হয়ে পড়াশোনা করতে হবে। মানুষের মতো মানুষ হতে হবে।
সর্বশেষ
- আড়াই কোটি টাকায় বদলে যাবে লালদীঘি
- জাপানের হাত ধরে বদলাবে অর্থনীতির চিত্র?
- যশোরে ৯৮ সার ডিলারের ৬৫ জন বিএনপির, বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যবসায়ীরা
- ছেলে হত্যার বিচার চান অসহায় মা
- এক জীবনে এত হারানো, এত নিঃসঙ্গতা-সমু চৌধুরীর গল্প
- জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত খুঁজতে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ঝিকরগাছার অঘোষিত যুবরাজ ‘ভাবির দেবর’
- Wild io Login No Deposit Thrills Await
