মণিরামপুর প্রতিনিধি: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা বহুমূখী সেতু নির্মাণ করার মধ্যে দিয়ে জননেত্রী শেখ হাসিনা সরকার সর্বকালের শ্রেষ্ঠ সাফল্য অর্জন করেছেন। যারা পদ্মা সেতু নির্মাণ নিয়ে কটাক্ষ করে সমালোচনায় মূখর ছিলেন, আজ তারা জননেত্রী শেখ হাসিনার দৃঢ়তার প্রশংসা করছেন। শুধু পদ্মা সেতু নয়, কর্ণফুলি টানেল, মেট্রোরেলের মত মেগা প্রকল্প বাস্তবায়নের মধ্যে দিয়ে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে চলেছেন বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা।
বুধবার মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানমের সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে সরকার কার্যকরী উদ্যোগ গ্রহণ করে তা বাস্তবায়ন করে চলেছেন। গ্রামাঞ্চলের সাধারণ মানুষের আর্থসামাজিক মান উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণ করে তা বাস্তবায়ন করা হচ্ছে। এজন্য যার যার অবস্থান থেকে এসব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সমন্বতিভাবে কাজ করতে হবে। এসব উন্নয়ন কাজে কোন ধরনের অস্বচ্ছতা বরদাস্ত করা হবে না।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান, ওসি নূর ই আলম সিদ্দিকী। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাবৃন্দ।
বিকেলে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য উপজেলার রাজগঞ্জ বঙ্গবন্ধুর ভাস্কর নির্মাণ কাজের পরিদর্শন ও স্থানীয় সূধী সমাজের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন, বঙ্গবন্ধুর ভাস্কর নির্মাতা আশরাফ হোসেন প্রমুখ।