অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের শিল্প শহর নামে খ্যাত নওয়াপাড়ায় পাওনা টাকা না দিয়ে রোজাদার ব্যক্তিকে লোহার রড, সিকল দিয়ে পিটিয়েছেন বাবুল নামের এক ভাংড়ি ব্যবসায়ী।
বুধবার ইফতারের আগ মুহূর্তে নওয়াপাড়া স্বাধীনতা চত্বরে অবস্থিত বাবুল আয়রন স্টোরে এঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ওই ভাংড়ি ব্যবসায়ীর বিরুদ্ধে অভয়নগর থানায় অভিযোগ করেছেন।
নওয়াপাড়া গরুহাট এলাকার বাবুলের ভাংড়ি ব্যবসায় বিভিন্ন কাজে তাকে নিয়ে গুয়াখোলা এলাকার সাদমান সকিব তাকির (২১) মোটরসাইকেল করে বিভিন্ন জায়গায় আসা-যাওয়া করতেন। এর পরিবর্তে তাকিরকে পারিশ্রমিক ও মোটরসাইকেল ভাড়া না দেয়ায় বাবুলের দোকানে আসা বন্ধ করে দেয় তাকির। এতে ক্ষিপ্ত হয়ে বাবুল তার বাড়িতে গিয়ে হন্বিতন্বি করে। ঘটনার দিন বাবুল তাকিরকে তার দোকানে ডেকে নিয়ে পাওনা টাকা না দিয়ে লোহার রড, শিকল দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। এবং তাকিরের কাছে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়।
রোজাদার ব্যক্তিকে মারধরের বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকতা এসআই মনির বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।