নিজস্ব প্রতিবেদক: যশোরে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে ওয়ান শুটার পিস্তল ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক হয়েছে। এদর মধ্যে কামরুল ইসলাম (খোড়া কামরুল) (৫৬) নামে একজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। শনিবার গভীর রাতে যশোর সদর উপজেলার ভাতুড়িয়া থেকে তাকে আটক করা হয়। সে যশোর সদর উপজেলার ভাতুড়িয়ার বাসিন্দা। অপরদিকে র্যাবের হাতে আটক অস্ত্র ব্যবসায়ী ইসরাফিল হোসেন (৪০) বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের বাসিন্দা।
যশোর গোয়েন্দা পুলিশের অফিস ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, পিস্তল ও গুলিসহ আটক কামরুল ইসলাম যশোরের শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে তার নিজস্ব লেদ মেশিনে অস্ত্র তৈরি করে ও বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল। এর আগেও সে অস্ত্র তৈরির সময়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে অস্ত্রসহ আটক হয়েছিল। আদালত থেকে জামিন পেয়ে সে আবারো এ অবৈধ অস্ত্র তৈরি ও বেচাকেনার সাথে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে ।
ইসরাফিল হোসেনের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটারগান পিস্তল ও এক রাউন্ড গুলি। শনিবার রাত ৮টার সময় র্যাব সদস্যরা তাকে আটক করে। এ ব্যাপারে পোর্ট থানায় মামলা হয়েছে।