নিজস্ব প্রতিবেদক : যশোর পৌর পার্কের দুইটি পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। পানিতে অক্সিজেন সংকট ও দূষণের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে পুকুরের পানি থেকে দুর্গন্ধ বের হচ্ছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার প্রায় ৫ লাখ টাকার ৪৭ মণ বড় মাছ পৌর পার্কের দুটি পুকুরে মুক্ত করা হয়েছে। এর মধ্যে সিলভারকাপ মাছ মরে ভেসে উঠেছে। এছাড়া পুকুরে ছাড়া রুই, কাতলাসহ অন্যান্য মাছও পানির উপরে এসে চলাচল করছে।
পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল হোসেন জানান, পুকুরের পানিতে সম্ভবত অক্সিজেন সংকট দেখা দিয়েছে। পানিতে গ্যাস হয়ে যাওয়ায় কিছু মাছ বিশেষ করে সিলভারকার্প মাছ মারা গেছে। আমরা দ্রুত পুকুরের সমস্যা নিরসনে ব্যবস্থা নিচ্ছি।
পৌরপার্কে প্রতিদিন সকালে হাঁটতে যান কুইন্স হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর কবু। তিনি বলেন, গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। যেকারণে পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পুকুরের অন্যান্য মাছ রক্ষায় পৌরসভাকে এখনই উদ্যোগ নিতে হবে।
এ ব্যাপারে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের অধ্যাপক ড. সিরাজুল ইসলাম বলেন, অক্সিজেন সংকট থাকলে মাছ মারা যেতে পারে। আবার পুকুরের পানি যদি তার স্বাভাবিকতা হারিয়ে ফেলে তাহলে সেখানে এক ধরণের গ্যাস তৈরি হয়। এজন্য পুকুরের পানি পরীক্ষা করা প্রয়োজন।
সর্বশেষ
- আড়াই কোটি টাকায় বদলে যাবে লালদীঘি
- জাপানের হাত ধরে বদলাবে অর্থনীতির চিত্র?
- যশোরে ৯৮ সার ডিলারের ৬৫ জন বিএনপির, বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যবসায়ীরা
- ছেলে হত্যার বিচার চান অসহায় মা
- এক জীবনে এত হারানো, এত নিঃসঙ্গতা-সমু চৌধুরীর গল্প
- জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত খুঁজতে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ঝিকরগাছার অঘোষিত যুবরাজ ‘ভাবির দেবর’
- Wild io Login No Deposit Thrills Await