কেশবপুর প্রতিনিধি : কেশবপুর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রতাপপুর নিভারাণী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। সাধারণ অভিভাবক সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বুধবার বিদ্যালয়ের দ্বিতীয় তলায় শ্রেণী কক্ষে সকাল ১০ টা থেকে শুরু করে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হয়। নির্বাচনে ২৮৬ জন ভোটারের মধ্যে ২২৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। পুরুষ ভোটার ১৭৯ জন এবং নারী ভোটার ছিলেন ৭ জন। মাত্র ৩টি ভোট বাতিল বলে গণ্য হয়।
নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়েছেন মঞ্জুর আলম পলাশ। তিনি ভোট পেয়েছেন ১৫৩ ভোট। মিলন কুমার দাস ১২৩ ভোট পেয়ে দ্বিতীয়, ১১৮ ভোট পেয়ে রাকিবুল হাসান বাবু তৃতীয় এবং ৮৬ ভোট পেয়ে প্রশান্ত কুমার দাস বিজয়ী হয়েছেন। তৌহিদুর রহমান ৭০ ভোট পেয়ে পরাজিত হন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ