নিজস্ব প্রতিবেদক :
প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ফিন সুইমিং প্রতিযোগিতা। এতে ব্রোঞ্জ পদক জয় করেছেন যশোরের মেয়ে ফারজানা রুমি। ফারজানা রুমি ৫০ মিটার বাইফিন সুইমিং প্রতিযোগিতায় যশোর ইউনিয়ন ফোরামের হয়ে অংশগ্রহণ করে এ পদক জয় করেন।
বুধবার ঢাকার মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
যশোর স্টেডিয়াম পাড়ার আব্দুল হাকিম ও মাবিয়া বেগমের কন্যা চলতি মাসে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ২০২১ সালের জন্য স্বর্ণ ও ২০২২ সালের জন্য রৌপ্য পদক জয় করেছিলেন।
তার এ সাফল্যের জন্য পিতা মাতার পাশাপাশি সুইমিং প্রশিক্ষক আব্দুল মান্নানের কাছে কতৃজ্ঞতা প্রকাশ করেছেন যশোরের মেয়ে রুমি।
