নিজস্ব প্রতিবেদক: যশোরের বাঘারপাড়ায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচি অ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এ খেলায় অংশগ্রহণ করে। বিকেলে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলহাস উদ্দীন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এমদাদ হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ক্রীড়া শিক্ষক আব্দুল হাকিম, আবুল কালাম আজাদ, শামসুর রহমান, শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর।