নিজস্ব প্রতিবেদক
যশোরের বাঘারপাড়ায় এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার যশোর জেলা তথ্য অফিস আয়োজিত উপজেলার বন্দবিলা ইউনিয়ন পরিষদ হলরুমে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় এ সমাবেশে তথ্য অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি।
সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবদুল হোসেন খান, প্যানেল চেয়ারম্যান রুমা খাতুন, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার রমজান আলী প্রমুখ।
