নিজস্ব প্রতিবেদক
পবিত্র রমজান উপলক্ষে যশোরের বাঘারপাড়ায় সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করেছেন।
বৃহস্পতিবার বিকেল ৫ টায় বাঘারপাড়ার জামিয়া ইসলামিয়া মহিউসসুন্নাহ কওমী মাদ্রাসা ও এতিমখানাসহ ওই এলাকার অসহায় দুস্থদের মাঝে এসব ইফতার সামগ্রির প্যাকেট বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা রিপন হাসান, মাদ্রাসা কমিটির সদস্য আব্দুস সালাম ও কওমী মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মাসুম বিল্লাহ।
