বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: শনিবার সকালে বাঘারপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকা একটি মেহগনি গাছ কাটা হয়। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। স্থানীয় মন্দির উন্নয়ন কাজের অনুদানের নামে গাছটি বিক্রি করে টাকা আত্মসাৎ করার ফন্দি করছে একটি কুচক্রী মহল।
গাছ কাটার কাজে নিয়োজিত শ্রমিক জুলফিক্কার আলি বলেন, স্থানীয় বাসিন্দা মধুসূধন পাল এ গাছটি মারার জন্য তাঁদের পারিশ্রমিক দিয়েছেন।
সরকারি গাছ কাটার জন্য কোন অনুমতি নিয়েছেন কি না- জানতে চাইলে মধুসূধন পাল বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজার গিফারী, সহকারী কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌস, অবসরপ্রাপ্ত সচিব সন্তোষ কুমার অধিকারী ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যার থেকে অনুমতি নিয়ে গাছটি কাটা হয়েছে।
জেলা বন কর্মকর্তা ফিরোজ হাসানকে মুঠোফোনে অভিযোগ জানালে তিনি ঘটনাস্থলে আসেন।