নিজস্ব প্রতিবেদক: বিকাশ একাউন্ট হ্যাকের মাধ্যমে মান্দার দাস নামের এক ছাগল ব্যবসায়ীর ৩ হাজার ৬০ টাকা তুলে নিয়েছে প্রতারক। তিনি শহরতলীর তরফ নওয়াপাড়ার বাসিন্দা। এব্যাপারে কোতোয়ালি থানায় এটি অভিযোগ করা হয়েছে।
অভিযোগে মান্দার দাস জানান, তার নিজের ব্যবহৃত মোবাইল নাম্বারটি বিকাশ একাউন্ট করা। গত ৭ ফেব্রুয়ারি তিনি ছাগল বিক্রি করা ৩ হাজার ৬০ টাকা ক্রেতা তার বিকাশ একাউন্টে পরিশোধ করেন। এরপর বিকেলে তিনি একাউন্ট চেক করে কোন টাকা না পেয়ে বিকাশ এজেন্টের সাথে কথা বলে জানতে পারেন তার একাউন্ট থেকে সোমবার বেলা ২ টা ২ মিনিটের সময় অভয়নগরের মথুরাপুর গ্রামের আল আমিনের ব্যবহৃত ০১৯১৩৫৭৯৯১২ নম্বর মোবাইলের বিকাশ একাউন্টে সেন্ডমানি করে নেয়া হয়েছে। তিনি তাৎক্ষণিক আল আমিনের সাথে যোগাযোগ করলে তিনি টাকার বিষয়টি স্বীকার করলেও টাকা ফেরত দিতে অস্বীকার করেন। এ ব্যাপারে তিনি কোতোয়ালি থানায় এটি অভিযোগ করেছেন।