নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ সেবা প্রদান এবং অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা নিয়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) উদ্যোগে গতকাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানটির সদর দপ্তর থেকে প্রধান প্রকৌশলী আবু হাসান জুম অ্যাপের মাধ্যমে মাঠ পর্যায়ের অফিসগুলোর সাথে মিটিংয়ে যুক্ত হন। গোপালগঞ্জ, ফরিদপুর এবং খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার গ্রাহক ও সমাজের নেতৃত্ব পর্যায়ের ব্যক্তিরা অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
যশোরের চাঁচড়ার বিদ্যুৎ অফিস থেকে মিটিংয়ে অংশ নেন দৈনিক কল্যাণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, ওজোপাডিকোর পরিচালন ও সংরক্ষণ সার্কেল যশোরের তত্ত্বাবধায়ক ইখতিয়ার উদ্দীন, ওজোপাডিকো-১ এর নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম প্রমুখ।
সভা থেকে বিদ্যুতের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে তাৎক্ষণিক সমাধান দাবি করেন গ্রাহকরা। এসময় অফিসের জনবল ও যানবাহন সংকটের বিষয়টি আলোচনা হয়। তখন এলাকা ভিত্তিক সমস্যা চিহ্নিত করে গ্রাহক সেবা নিশ্চিত করতে পরামর্শ দেন সভায় অংশগ্রহণকারীরা। সভায় প্রিপেইড ব্যবস্থা নিশ্চিত করে বিদ্যুৎ অপচয়ের নির্দেশ দেন সংশ্লিষ্টরা।