নিজস্ব প্রতিবেদক: বিবর্তন যশোরের আয়োজনে ৫ ফেব্রুয়ারি সকালে মণিরামপুর থানার ঝাপা ইউনিয়নের হানুয়ার মোড়ল পাড়া ও হানুয়ার দাস পাড়ার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দেড় শতাধিক মানুষের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবর্তন যশোরের উপদেষ্টা ইয়াসিন আলী, নুরুজ্জামান বকুল, সদস্য সানোয়ার আলম খান দুলু, আতিকুজ্জামান রনি, বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপল, সহ সভাপতি মানস বিশ্বাস, সাধারণ সম্পাদক দীপংকর বিশ্বাস, সদস্য শফিকুল আলম পারভেজ, মুরারী মোহন, নিশিত সরকার প্রমুখ।