নিজস্ব প্রতিবেদক: স্ট্রোকে আক্রান্ত হয়ে যশোরের কুইন্স হসপিটালে ভর্তি রয়েছেন যশোর শহরের বেজপাড়ার পরিচিত মুখ বীরমুক্তিযোদ্ধা তোতা মোল্লা (৭২)। গত শুক্রবার বিকেলে তিনি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। তোতা মোল্লা জানিয়েছেন, তিনি ওএমএম এর ডিলারশীপ নিয়ে বেজপাড়া চারখাম্বার মোড়ে ব্যবসা করেন। শুক্রবার বিকেলে তিনি আছরের নামাজের আগে হঠাৎ বাড়িতে অসুস্থবোধ করলে পরিবারের লোকজন প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার না পাওয়ায় চিকিৎসা নিতে দেরি হচ্ছিল। পরে তাকে কুইন্স হসপিটালে ভর্তি করা হয়।
এছাড়া জেলা যুবলীগের সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম টপি এবং সদস্য ইয়াকুব আলী মোল্লা তাকে দেখতে হাসপাতালে যান এবং সুস্থতা কামনা করেন।
এদিকে তোতা মোল্লার আশু সুস্থতা কামনা করেছেন ফ্রেন্ডস ক্লাব যশোরের সভাপতি মাহমুদ এলাহী মানু ও সাধারণ সম্পাদক কাজী আশরাফুল আজাদ।