কল্যাণ রিপোর্ট: যশোর সদর উপজেলার কাশিমপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।
মরহুমের গার্ড অব অনার ও জানাজা রোববার যোহর বাদ কাশিমপুর পূর্ব পাড়ার খোলা মাঠে অনুষ্ঠিত হয়। গার্ড অব অনার এ নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনীব লিংকন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বীরমুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। বীরমুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান মৃত্যুকালে স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।