বেনাপোল (যশোর) প্রতিনিধি: দেশের সীমান্তবর্তী বেনাপোল রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম হতে ৪ কেজি গাঁজাসহ লিটন (৩০) ও কিশোর বয়সী মাহাবুর হাসান (১৬) নামের দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বেনাপোল রেলওয়ে স্টেশন পুলিশ।
এদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি জিডি হয়েছে।
রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই (নিঃ) সেফাতুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রেলওয়ে প্লাটফর্মের পশ্চিম প্রান্তে অভিযান চালিয়ে একজন কিশোরসহ দুইজনকে আটক করা হয়। এরপর তাদের দেহ তল্লাশী করে বুকের নীচ বরাবর কসটেপ দ্বারা অভিনব কায়দায় রাখা প্রতি জনের কাছে ২ কেজি করে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আসামি লিটনের বাড়ী বেনাপোল পোর্টথানাধীন বোয়ালিয়া মানকিয়া পশ্চিম পাড়ায় অপর কিশোর আসামি মাহাবুর হাসানের বাড়ি সীমান্তবর্তী গ্রাম সাদীপুরে।
আসামি দুইজনকে উদ্ধার করা গাঁজা সহ বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে।