নিজস্ব প্রতিবেদক: যশোরে নৃশংসতার গণহত্যার ভয়াল ২৫ মার্চের সকল শহীদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করেছেন আওয়ামী লীগ। শুক্রবার সন্ধ্যায় যশোর শহরের বকুলতলাস্থ দেশের বৃহৎ বঙ্গবন্ধু ম্যুরালে জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপির নেতৃত্বে মোমবাতি প্রজ্বালন করা হয়। এর পরে যশোর সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, মহিলালীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মোমবাতি প্রজ্বালন করেন। এর আগে জেলা আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ খন্ড খন্ড শোক র্যালি নিয়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে উপস্থিত হন। পরে নেতৃবৃন্দ শোক র্যালি নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, অ্যাডভোকেট আলী রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মীর জহুরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক গাজী আব্দুল কাদের, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবু সেলিম রানা, দপ্তর সম্পাদক মজিবুদ্দৌলা সরদার কনক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী বর্ণ উত্তম, ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউর হাসান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর রহমান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এম এ বাসার, প্রচার সম্পাদক মুন্সী মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগনেতা রেজাউল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, যশোর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আরা মিলি, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, সদর উপজেলা আওয়ামী লীগনেতা আব্দুল মতলেব বাবু, যশোর পৌর আওয়ামী লীগনেতা আজিজুল হক, ইউসুফ শাহিদ, রবিউল ইসলাম রবি, আলমগীর হোসেন, তৌহিদুজ্জামান ওয়াসেল, লোকমান হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগনেতা শফিকুল ইসলাম জুয়েল, সাবেক সহ সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগনেতা এস এম নিয়ামত উল্লাহ, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব, সহ সভাপতি ইয়াসিন আরাফাত তরুণ, আরিফুর রহমান সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আশিকুর রহমান হৃদয় প্রমুখ।