মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তর ও সমাজের কথার উপজেলা প্রতিনিধি ও সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোতাহার হোসেনের মা গুলজান বিবি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে মোহনপুর গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গুলজান বিবির এক ছেলে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম গোলাম মোস্তফা। মণিরামপুর পৌরসভার প্যানেল মেয়র-১ ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল এবং বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের দাদি। তার মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও মণিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।