প্রিয়ব্রত ধর,নওয়াপাড়া প্রতিনিধিঃ
কলেজ পড়ুয়া দুই পুত্র রেখে ভোর রাতে বাড়ির সামনে আম গাছে ঝুলে চলে গেলেন মনিরামপুর থানাধীন পাঁচকাটিয়া (খড়িডাঙ্গা) গ্রামের হরেন্দ্রনাথ রায় ৫৩ পিতা ভবতরণ রায়। পুত্র অপূর্ব রায় জানান কিছুদিন ধরে বাবা মানসীক রোগে আক্রান্ত ছিলেন।
তিনি বর্তমানে হাজিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় চাকুরি রত ছিলেন। এর কয়েক মাস আগে মা অসুস্থ হয়ে মারা যায় । তখন থেকেই বাবা সব সময় অসাভাবিক থাকতেন। হঠাৎ তিনি যে চলে জাবেন এমটা আমরা বুঝে উঠতে পারি নাই।
মৃত হরেন্দ্রনাথের সতকার্য গতকাল হাজিরহাট মহাশশ্মানে সম্পন্ন করা হয়। হরিদাসকাঠি ইউনীয়নের মেম্বর প্রণব কুমার বিশ্বাস জানান তিনি মানুষিক ভাবে অনেক দিন অসুস্থ ছিলেন,আজ রাতেই গাছের সঙ্গে গলায় ফাঁষ দিয়ে মৃত্যুবরণ করেছেন।
