নিজস্ব প্রতিবেদক: যশোর মহিলা হ্যান্ডবল লিগের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে চুনবিউ স্পোর্টিং ও সৌখিন ক্রীড়া চক্র। রোববার বিকেলে মুসলিম একাডেমি মাঠে তাদের কাছে পরাজিত হয়েছে টাউন ক্লাব ও সৃষ্টি।
প্রথম সেমিফাইনালে চুনবিউ স্পোর্টিং ক্লাব ২৫-০ গোলে টাউন ক্লাবকে পরাজিত করে। এই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন খালেদা।
দ্বিতীয় সেমিফাইনালে সৌখিন ক্রীড়া চক্র ১৮-৬ গোলে সৃষ্টিকে পরাজিত করে। এই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন খুশি খাতুন।