নিজস্ব প্রতিবেদক
বেনাপোলের মাদক ব্যবসায়ী সুজন হোসেনকে ১০ বছরের সশ্রম কারাদ- ও অর্থদ-ের আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণাকালে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার অতিরিক্ত দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এই রায় দিয়েছেন। সাজাপ্রাপ্ত সুজন হোসেন বেনাপোলের বৃত্তিআঁচড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর রাতে বিজিবির একটি টহল দল ছোট আঁচড়া প্রাইমারি স্কুলের সামনে থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ সুজনকে আটক করে। এই ঘটনায় বিজিবির নায়েক নুরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুজনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় সুজনকে অভিযুক্ত আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান। সাক্ষ্য গ্রহণ শেষে আসামি সুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদ- ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদ-ের আদেশ দিয়েছেন।
