মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর সদরের নব্বইরশী বাসস্ট্যান্ড সন্নিকটে ভোগ দখলীয় সম্পত্তি গভীর রাতে দখল চেষ্টা ৯৯৯ ফোনে ব্যর্থ হয়েছে। এ ঘটনায় মোড়েলগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে।
উপজেলার সরালিয়া মৌজায় এস এ ১-৮২৩ খতিয়ানের ৬৭২ দাগের ১১৫ একর পৈত্রিক সম্পত্তিতে নিশানবাড়িয়া ইউনিয়নের ভাষানদল গ্রামের সিফাতুল্লাহ তালুকদার গংয়ের ভোগ দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের অপচেষ্টা হিসেবে ১০ জুন রাত দেড়টার দিকে বারইখালী পৌরসভার ১নং ওয়ার্ডের জনৈক তাজুল ইসলাম বাবলুর নেতৃত্বে সশস্ত্র ৬০/৭০ জন ঘরের অবকাঠামো ভাংচুর করে দখল চেষ্টা করে। সম্পত্তিতে ১৪৪ ধারা বিদ্যমান অবস্থায় দখল চেষ্টার অভিযোগ মালিকপক্ষ ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় সিফাত উল্লাহ মোড়েলগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন।
থানারএসআই সাইফুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।