নিজস্ব প্রতিবেদক
যশোরে ১০দিনব্যাপী অনূর্ধ্ব-১৬ জুডো প্রশিক্ষণ শিবির সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আয়োজিত ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় তৃণমূল পর্যায়ে অনূর্ধ্ব-১৬ ক্রীড়া প্রতিভা কর্মসূচির আওতায় ১৬ জন খেলোয়াড় অংশ গ্রহণ করেন।
জেলা ক্রীড়া সংস্থার আমেনা খাতুন গ্যালারির তৃতীয় তলায় প্রশিক্ষণে সফলতা অর্জনকৃত আটজন কিশোর ও সমসংখ্যক কিশোরীদের মাঝে সনদপত্র প্রদান করেন প্রধান অতিথি বাংলাদেশ আনসার ও ভিডিপি যশোরের কমান্ডার সনজয় কুমার সাহা।
জুডো পরিষদের সভাপতি শাহিনুর হোসেন ঠান্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল। অনুষ্ঠান সঞ্চালন করেন জুডো পরিষদের সম্পাদক সৈয়দ আলি আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন জুডোর জাতীয় প্রশিক্ষক এ কে এম আজাদ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান প্রমুখ।
