নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার উদ্যোগে বুধবার জেলা মডেল মসজিদ অডিটরিয়ামে জেলা সহ-সভাপতি মাওলানা রমিজ উদ্দিনের সভাপতিত্বে জেলা যুগ্ম সম্পাদক মুফতি রফিক শোয়াইব ও নগর কমিটির সভাপতি মুফতি তাওহীদুর রহমান এর পরিচালনায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী।
কর্মী সম্মেলনে কেন্দ্রীয় মহাসচিব বলেন অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি ও সে অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের আয়োজন ছাড়া আমাদের রাজনৈতিক ব্যবস্থায় কোনো গুণগত পরিবর্তন আসবে না। বরং আবারও ফ্যাসিবাদী, স্বৈরাচারী শাসন ফিরে আসবে-ভারতীয় আধিপত্যবাদের খবরদারি শুরু হবে। আমরা ২৪-এর আগের বন্দোবস্তে ফেরার যেকোনো কূটকৌশল জনগণকে সঙ্গে নিয়ে রুখে দেব, ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা বিলায়েত হোসেন, জেলা সহ-সভাপতি মাওলানা নাজির উদ্দিন, জেলা সহ-সভাপতি মুফতি হাফিজুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, জেলা যুগ্ম সম্পাদক মুফতি ওবায়দুল্লাহ শাকির, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি হাফিজুর রহমান, নগর কমিটির সেক্রেটারি মুফতি আরিফুল্লাহ আলমগীর, জেলা প্রশিক্ষণ সম্পাদক মুফতি মহিউল ইসলাম, নগর কমিটির সহ-সভাপতি মুফতি আবু হুরায়রা, নগর কমিটির সহ-সভাপতি মুফতি হাবিবুল্লাহ জেলা কমিটির নির্বাহী সদস্য মাওলানা সুলাইমান হোসাইন, জেলা কমিটির বায়তুলমাল সম্পাদক মাওলানা একরামুল হক, জেলা কমিটির সহ বায়তুলমাল সম্পাদক মুফতি ওমর ফারুক, জেলা কমিটি নির্বাহী সদস্য মাওলানা ওমর ফারুক, নগর কমিটির যুগ্ম সম্পাদক মাওলানা আশরাফ আলী, নগর কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি মামুনুর রশিদ, চৌগাছা থানা সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস, বাঘারপাড়া থানার সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, শার্শা সভাপতি মুফতি আব্দুল করিম, ঝিকরগাছা উপজেলা সভাপতি মুফতি ইবাদুর রহমান, কেশবপুর সভাপতি মাওলানা আব্দুল হাই, অভয়নগর থানার সভাপতি মুফতি আব্দুল মান্নান সহ প্রমুখ।
