নিজস্ব প্রতিবেদক: খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাৎসরিক কবর আর্শিবাদ দিবস পালিত হয়েছে। বুধবার (২ নভেম্বর) নির্ধারিত সময়ে মৃত স্বজনের কবরে ফুল দিয়ে মোমবাতি প্রজ্জ্বলের মাধ্যমে শ্রদ্ধা ও মৃতদের আত্মার শান্তি কামনায় আর্শিবাদ অনুষ্ঠিত হয়।
যশোর শহরের খ্রিষ্টাভক্তরা শহরের বিভিন্ন প্রান্ত থেকে সমাহিত স্বজনদের কবরস্থানে সমবেত হয়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ-শিশু খ্রিস্টধর্মের অনুসারীরা এই অনুষ্ঠান পালন করেছে।
বিকেল তিনটায় যশোর শহরের ওয়াপদা গ্যারেজ এলাকার খ্রিস্ট ধর্মের কবরস্থানে খ্রিষ্টাভক্তরা উপস্থিত হয়ে বিশেষ খ্রিস্টজাগের মাধ্যমে মৃতদের আত্মার শান্তি কামনায় আর্শিবাদ করে দিনটিকে পালন করেছে। এই বিশেষ খ্রিস্টজাগ পরিচালনা করেন যশোর ক্যাথলিক চার্চের পাল প্রহিত ফাদার জোসেফ নরেন বৈদ্য।
বিশেষত : খ্রিষ্টধর্মাবলম্বীদের ২ নভেম্বর হচ্ছে ‘‘কবর আর্শিবাদ’’ দিবস। এদিনে খ্রিস্টীয় পরিবারবর্গের মধ্যে যারা বিভিন্ন সময় মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার শান্তি আর্জনের জন্য প্রার্থনার মাধ্যমে তাদের বিশেষভাবে স্মরণ করা হয়। এদিনটি আসার পূর্বেই স্বজনেরা তাদের প্রিয়জনের কবরের সংস্কার করেন এবং কবর আর্শিবাদের দিবসে স্বজনরা বিভিন্ন ফুল দিয়ে সমাধি সাজিয়ে তাতে আগরবাতি, রং-বেরঙের মোমের আলো জ্বালিয়ে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করে স্বজন ও পূর্বপুরুষের স্মৃতির উদ্দেশ্যে বিশেষ প্রার্থনায় মৃতদের স্মরণে দিনটিকে মূল্যায়িত করা হয়।
প্রতি বছরের নির্দিষ্ট ২ নভেম্বরেই খ্রিস্টভক্তরা সমবেত হয়ে সমাধিতে স্বজনদের স্মৃতির উদ্দেশ্যে জ্বালিয়ে দেয়া হয় আলোর প্রদীপ, পুরোহিত শান্তির জল ছিটিয়ে প্রত্যেক কবরের আত্মার শান্তির জন্য প্রর্থনা করেন। একইসাথে প্রিয়জনেরও মৃত স্বজনদের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি প্রজ্বলন ও বিশেষ প্রর্থনার মধ্য দিয়ে এই কবর আর্শিবাদ অনুষ্ঠান পালন করে থাকে।