সংবাদ বিজ্ঞপ্তি
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) যশোর জেলা শাখার সাধারণ সভা বুধবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি অ্যাড. রবিউল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, সহসভাপতি রশিদুর রহমান রশিদ, লোকমান আলী, আহসান উল্লাহ ময়না, শরিফ মোহাম্মদ মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কায়েস, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ বাপী, জাসদ নেতা অধ্যাপক সিরাজুল ইসলাম, মাস্টার নূর ইসলাম, মোস্তাফিজুর রহমান বাবর প্রমুখ।
সভায় সভাপতি রবিউল আলম বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের ভীতকে মজবুত করে। নির্বাচনে না এলে কিভাবে বোঝা যাবে নির্বাচন সুষ্ঠু হয়নি। নির্বাচন বর্জনের হুমকি দিয়ে বিএনপি জনগণকে বিভ্রান্ত করছে। সংবিধানের বাইরে যাবার কোন সুযোগ নেই।
