নিজস্ব প্রতিবেদক
যশোরে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। খুলনা মুক্তি সেবা সংস্থার (কেএমএসএস) উদ্যোগে এ কর্মশালা সোমবার সকালে সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ।
বিশেষ অতিথি ছিলেন চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম রেজা, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, শিশু নিলয় ফাউন্ডেশনের পরিচালক রোজিনা আক্তার। সভাপতিত্ব করেন ও মূল বক্তব্য উপস্থাপন করেন কেএমএসএস’র রি-ইন্টিগ্রেশন অব রিটার্নি মাইগ্রান্ট ওয়ার্কারস ইন বাংলাদেশ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার জাকিয়া সুলতানা।
কর্মশালায় বিদেশ থেকে প্রত্যাবর্তনকারী অভিবাসী শ্রমিকদের পুনঃএকত্রীকরণের লক্ষ্যে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং মনোসামাজিক উন্নয়নে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন স্টেকহোল্ডার অংশ নেন ও মতামত ব্যক্ত করেন।
উপস্থিত ছিলেন চাঁচড়া, উপশহর, কাশিমপুর, রামনগর, ফতেপুর, নরেন্দ্রপুর, দেয়াড়া, আরবপুর ও কচুয়া ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিসহ কেএমএসএস প্রোজেক্ট অফিসার উৎপল রায়, ভলেন্টিয়ার অঞ্জনা পাল, সাদিয়া আফরিন নাতাশা প্রমুখ।
