নিজস্ব প্রতিবেদক
যশোরে ধার নেয়া সাড়ে চার লাখ টাকা পরিশোধ না করে উল্টো পাওনাদারকে হত্যার হুমকির ঘটনায় আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সদর উপজেলার সদুল্যাপুর গ্রামের গুরুপদ দেবনাথের স্ত্রী রতœা রানী বিস বাদী হয়ে ৬ জনের নামে এ মামলাটি করেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআইকে) আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন, সদুল্যাপুর গ্রামের এসএম বাবুল আক্তারের ছেলে টুটুল আক্তার, বাবুল আক্তারের ভাই মফিজুর রহমান, একই গ্রামের মুস্তাফিজুর রহমান মুস্তা, তার স্ত্রী রেখা বেগম, মেয়ে নিশাত ও নড়াইল সদরের হাড়িয়ার ঘোপ সিংহের বাজার এলাকার মৃত আব্দুর রহিম মোল্যার ছেলে আব্দুল কুদ্দুস দর্জি।
বাদী রতœা রানী বিশ্বাস মামলায় বলেছেন, আসামি মুস্তাফিজুর রহমান মুস্তার টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় তার স্ত্রী রেখা বেগমকে বাদীর কাছে পাঠায়। এরপর ২০২৪ সালের ২২ জুলাই আসামি মুস্তা, নিশাত ও রেখা বাদীর কাছ থেকে ৪ লাখ ২৫ হাজার ৫শ’ গ্রহণ করেন। একই বছরের ২২ অক্টোবর মৌখিক ভাবে পরিশোধের শর্তেই টাকাগুলো গ্রহণ করা হয়। কিন্তু সময়মত ওই টাকাগুলো পরিশোধ করা হয়নি। গত বছরের ২৪ ডিসেম্বর আসামিদের বাড়িতে পাওনা টাকা আনতে যান বাদী। কিন্তু ওই সময় তারা টাকা দিতে অস্বীকার করে। ফলে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা ব্যর্থ হয়ে আদালতে মামলাটি করেছেন।
