নিজস্ব প্রতিবেদক
যশোর সদরের বাগেরহাট বাজার থেকে অস্ত্র গুলিসহ বিপ্লব হোসেন (৩২) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে। আটক বিপ্লব সদরের তেঁতুলিয়া গ্রামের নজরুল ইসলাম সরদার ওরফে মন্টুর ছেলে। এ সময় উদ্ধার করা হয় একটি পাইপগান ও এক রাউন্ড গুলি। এঘটনায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। কোতোয়ালি থানার এস আই সাইদুর রহমান বিপ্লবকে আসামি করে শুক্রবার মামলা করেন।
মামলায় তিনি বলেন, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সদরের বাগেরহাট বাজার এলাকায় একজন চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র গুলি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য জনসাধারণের মধ্যে ভীতি ও ত্রাসসৃষ্টি করার চেষ্টা করছে। ওই সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাট বাজারের বাসস্ট্যান্ডে হাজির হলে পুলিশি উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি আত্মগোপন করার চেষ্টা করে। সঙ্গীয় ফোসের সহায়তায় ঘেরাও করে তাকে আটক করা হয়। আটক বিপ্লবকে চাঁচড়া ফাঁড়িতে আনা হয়। এরপর তাকে নিয়ে শুক্রবার রাতে মাহিদিয়া সার গোডাউন মোড়ে অভিযান পরিচালনা করা হয়। বিপ্লবের দেখানো মতে সার গোডাউন মোড়ে জনৈক গফুর বিশ্বাসের খেজুর বাগানের উত্তর পাশে খেজুর গাছের পাশে গর্ত থেকে ময়লা আবর্জনায় ঢাকা একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে রাখা দেশি তৈরি কালো রঙের পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আরও পড়ুন:পাওনা আদায়ে মণিরামপুরে বিএনপি নেতা শহীদ ইকবালের নামে মামলা
