নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বৃহস্পতিবার সকালে যশোর সরকারী শিশু পরিবার (বালিকা) মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রথান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
যশোর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক এলিন সাঈদ-উর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম।
অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন যুদ্ধকালীন এফ, এফ স্পেশাল গ্রুপ কমান্ডার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এএইচএম মুযহারুল ইসলাম মন্টু, দৈনিক কল্যাণ এর প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন দোদুল।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, সরকারি শিশু পরিবার (বালিকা) যশোরের তত্ত্বাবধায়ক শামিমা ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশহগ্রহণ করেন।
