শাহারুল ইসলাম ফারদিন
যশোরের শার্শায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন সুমী বেগম (২৪) নামে এক গৃহবধূ। তিন নবজাতকের মধ্যে দুটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে। শুক্রবার রাতে যশোরের একতা হাসপাতালে তিন সন্তান প্রসব করেন ওই গৃহবধূ। সুমী বেগম শার্শা উপজেলার আমলাই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। বিয়ের তিন বছর পর তিন সন্তান একসঙ্গে পেয়ে খুশি হাবিবুর রহমান ও সুমী বেগম দম্পতি।
হাসপাতাল সূত্রে জানা যায়, গৃহবধূ সুমী বেগম শুক্রবার সন্ধ্যায় যশোর একতা হাসপাতালে ভর্তি হন। পরে অপারেশনের মাধ্যমে রাতে তিনটা সন্তান প্রসব করেন তিনি।
যশোর একতা হাসপাতালের ডা. ইলা মন্ডল বলেন, সুমী বেগম প্রসব বেদনা নিয়ে ভর্তি হন। অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়। সন্তান তিনটার মধ্যে দুটি কন্যা ও একটি পুত্র সন্তান। শিশু তিনটি এবং তাদের মা বর্তমানে সুস্থ আছেন বলে তিনি জানিয়েছেন।
সুমী বেগম বলেন, আমি সুস্থ আছি। আল্লাহ আমাকে তিনটি সন্তান দান করেছেন। শুকরিয়া আদায় করি।
নবজাতকদের বাবা হাবিবুর রহমান আনন্দ আপ্লুত হয়ে বলেন, আশা করি তিন সন্তান লালন-পালনে কোনো সমস্যা হবে না। আল্লাহ সুস্থ রাখলে পরিবারের সবাই মিলে লালন-পালন করবো। সন্তানদের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

১ Comment
Alhamdulillah