নিজস্ব প্রতিবেদক
যশোরের পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে যশোর সদর উপজেলার সাতমাইল ও ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো : সদর উপজেলার সুলতানপুর গ্রামের হোসেন আলীর ছেলে মুজাহিদ (৭), রসুলপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী রহমত বিশ্বাস জীবনের ছেলে আপন (৮) এবং দোগাছিয়া গ্রামের বিপুল হোসেনের ছেলে তাওহীদ হাসান (৫)।
নিহত আপনের চাচা শহিদুল ইসলাম বিশ্বাস জানান, তার ভাইপো মায়ের সঙ্গে নানা বাড়ি সাতমাইল গ্রামে বেড়াতে যায়। দুপুর ১২টার দিকে সে খালাতো ভাই মুজাহিদের সঙ্গে বাড়ির পাশে লাউখালি বাওড়ে মাছ ধরতে নামে। এসময় তারা পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম বলেন, ‘দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তারা মারা গিয়েছিল।’ তাদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
এদিকে নিহত তাওহীদের নানা তরফ আলী জানান, তার জামাই ও মেয়ে তার বাড়িতেই থাকেন। সকালে সবার অজান্তে তাওহীদ খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাওহীদকে মৃত ঘোষণা করেন।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
