নিজস্ব প্রতিবেদক: যশোরে র্যাবের অভিযানে একটি ওয়ান শুটারগান পিস্তলসহ বিল্লাল শেখ (৪০) আটক হয়েছে। যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামের একটি রাইসমিলের সামনে থেকে শুক্রবার রাতে তাকে আটক করে র্যাব। আটক বিল্লাল শেখ অভয়নগরের পাচুরিয়া গ্রামের বাসিন্দা।
র্যাবের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জানান, আটক বিল্লাল শেখ একজন চিহ্নিত সন্ত্রাসী। সে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে দীর্ঘদিন যাবৎ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পালিয়ে যাচ্ছে। শুক্রবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বিল্লাল একটি পিস্তল নিয়ে যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগের মিজানের রাইস মিলের সামনে অবস্থান করছে। রাত আটটার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর তার প্যান্টের পকেটে তল্লাশি করে একটি পিস্তল জব্দ করা হয়। এব্যাপারে অভয়নগর থানায় মামলা হয়েছে।