নিজস্ব প্রতিবেদকঃ যশোর মনিরামপুরে প্রতিবন্ধীকে অপহরণ ও ধর্ষণের দায়ে অভিযুক্ত আসামীকে আটক করেছে যশোরের র্যাব সদস্যরা। শুক্রবার ভোর রাতে বেনাপোল থেকে অভিযুক্ত শিবপদ দাসকে আটক করা হয়।
আটকের বিষয়ে র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জানান, গত ১ জুন ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে আসামী শিপপদ দাস ও তার সহযোগী দুই দফা ধর্ষন করে হোগলাডাঙ্গা বাজারে রেখে পালিয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার মনিরামপুর থানায় মামলা করার পর থেকেই র্যাব ৬ ছায়া তদন্ত শুরু করে। শুক্রবার ভোরে জানতে পারি আসামি বেনাপোল পোর্ট থানায় কাস্টমস এর আশেপাশের এলাকায় আত্মগোপন করে অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপরোক্ত এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় ।
পরবর্তীতে আসামীকে মণিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।