নিজস্ব প্রতিবেদক:
যশোরের চৌগাছায় ৬০ বোতল ফেনসিডিলসহ আব্দুল বারিক ওরফে আব্দুল্লাহ (৫৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। রোববার চৌগাছার কদমতলা গ্রাম থেকে তাকে ফেনসিডিলসহ আটক করা হয়।
আটক আব্দুল বারিক শার্শার দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত এলাহি বক্সের ছেলে। সে বর্তমানে চৌগাছার দিঘড়ি গ্রামের বাসিন্দা।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম যশোরের চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের কদমতলা এলাকায় অভিযান পরিচালনা করে। ওই সময় ৬০ বোতল ফেনসিডিলসহ আব্দুল বারিককে হাতেনাতে আটক করা হয়েছে।
এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে চৌগাছা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন:বেনাপোল দিয়ে রফতানি বন্ধ, আটকে রয়েছে শত শত ট্রাক
