নিজস্ব প্রতিবেদক: গতকাল যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের জামিয়া ইসলামিয়া দারুল কুরআন আদর্শ বহুমুখী মাদরাসায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
আলাউদ্দিন বিশ্বাসের সভাপতিত্ব এ সময় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যশোর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা শিরিন সুলতানা, কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা লিয়াকত আলী বিশ্বাস, প্রধান শিক্ষক নাজমুল হুদা সোহাগ, আওয়ামী লীগ নেতা সোহেল রানা, ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান সবুজ।