নিজস্ব প্রতিবেদক: যশোরে মহিলা পরিষদের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপ-পরিষদের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘সমতার চেতনা প্রতিষ্ঠা করি, নারীর প্রতি সহিংসতা বন্ধে শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলি’।
জেলা কার্যকরী কমিটির সভাপতি আফরোজা শিরিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য।
এ সময় দৈনিক কল্যাণ সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, দৈনিক জনকন্ঠের সাজেদ রহমান বকুল, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, পুনশ্চের প্রতিষ্ঠাতা সভাপতি সুকুমার দাস রতন, উপশহর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহীন ইকবাল, মহিলা পরিষদ যশোর জেলা শাখার প্যানেল আইনজীবী মাহমুদ হাসান বুলু, পূজা পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, উদীচী শিল্পী গোষ্ঠী যশোর জেলা সংসদের সাধারণ সম্পাদক শাজ্জাদুর রহমান খান বিপ্লব উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন রবীন্দ্র সঙ্গীত পরিষদের সভাপতি শ্রাবণী সুর, উদীচী শিল্পী গোষ্ঠী যশোর জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক কাজী সাহেদ নেওয়াজ, নাট্যকার ও নাট্যনিদের্শক ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের সাধারণ সম্পাদক কামরুল হাসান রিপন, বাংলার মেলা যশোরের সভাপতি রোহিত রায়।
নৃত্য পরিবেশ করেন নৃত্যবিতানের ছাত্রী ও মহিলা পরিষদের তরুণী সদস্য জান্নাতুল করিম শুচি। সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। সবশেষে উদীচী শিল্পী গোষ্ঠী যশোর জেলা সংসদের শিল্পীরা গান পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা পরিষদ যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফারদীনা রহমান এ্যানি।